লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ মনসুর আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
১৬ মে (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের সামনে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক মনসুর আলী একই উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা টেকের দোকান এলাকার নজির আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে পুলিশের একটি টিম মনসুর আলী নামের এক যুবককে ২ হাজার ইয়াবাসহ আটক করে থানায় আনে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও গাড়ি জব্দ করা হয়।
আরও পড়ুন : ইয়াবার ‘বড়’ চালান—৩ আসামি খালাস, রফিকুলের যাবজ্জীবন
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় ইয়াবা বিক্রির জন্য এক মাদক ব্যবসায়ীর অপেক্ষার খবরে অভিযান চালানো হয়। অভিযানে অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের সামনে রাস্তার ওপর থেকে ২ হাজার ইয়াবাসহ মনসুর আলীকে আটক করা হয়। এ সময় একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ (১৭ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসএস/আরবি


