আলোকিত চট্টগ্রামে সংবাদ প্রকাশের পরপরই বাঁশখালীতে যৌথবাহিনীকে নিয়ে অভিযান চালিয়েছে বন বিভাগ। ভেঙে দিয়েছে সংরক্ষিত বনের জায়গা দখল করে নির্মাণাধীন পাকা দালান। ১৩০০ বর্গাকার ফুটের নির্মাণাধীন ভবনটি ভাঙতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বশিরা বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন।
গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) বন বিভাগের জায়গা দখর করে পাকা দালান নির্মাণ নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশ হয়। যার শিরোনাম ছিল— ৭ বার বন্ধ করার পরও বন কেটে হচ্ছে পাকা দালান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বশিরা বাড়ি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে দেওয়া হয়েছে।
আলোকিত চট্টগ্রাম


