অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও চার উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথবাক্য পাঠ করান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই নতুন চার উপদেষ্টা শপথ নেন। নতুন উপদেষ্টাদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মু. ফাওজুল কবির খান ও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শপথবাক্য পাঠ করার পর চার উপদেষ্টা শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।এর মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা হলো ২১।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত চট্টগ্রাম


