আবারও বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) তৃতীয়বারের মতো সময় বাড়ানোর বিশেষ এই আদেশ জারি করেছে এনবিআর।
ব্যক্তি করদাতারা এখন জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবেন। এর আগেও ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।
সাধারণত ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়।
আলোকিত চট্টগ্রাম


