আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৫-২৬ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সময়ের আলোর আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদকে সভাপতি এবং দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার একটি রেস্টুরেন্টে আসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে ১৩ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন : আনোয়ারায় সাংবাদিকদের নেতৃত্বে এনামুল—ফরহাদুল
কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি কাঞ্চন সুশীল (চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক সংবাদ), সহসভাপতি হোসেন মো. ইকবাল বাহার (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয় (দৈনিক ইত্তেফাক, সুপ্রভাত বাংলাদেশ ও বাংলাদেশ বেতার), অর্থ সম্পাদক মো. জাবেদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মো. রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ (দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রাম), তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. নুরুল কবির (দৈনিক নয়া দিগন্ত)।
এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন—রুপন দত্ত (নিউজ২১), মো. হুমায়ুন কবির সমুন শাহ (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ), রতন কান্তি দাশ (দৈনিক যুগান্তর) ও সাইদুর রহমান রনি (দৈনিক আমার বার্তা)।
কাঞ্চন/আরবি


