আনোয়ারার সেই মন্দিরে ফের চুরি 

আনোয়ারায় সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ধাম মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোর মন্দিরের তালা ভেঙে পূজার ঘট, স্বর্ণালংকার, সিসিটিভিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

দুবছর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। আবারও চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।

আরও পড়ুন : আনোয়ারায় এক রাতে ৩ মন্দিরে চুরি!

স্থানীয় বাসিন্দা নন্দন ঘোষ বলেন, আজ সকালে পূজা দিতে গেলে দেখা যায় মন্দিরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় ঘটসহ, পূজার সরঞ্জাম ও মূল্যবান জিনিসপত্র নেই। এর আগেও এ মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মন্দিরে চুরির বিষয়টি জেনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm