আনোয়ারায় অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত ৬টি চরঘেরা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার মুরালিঘাট থেকে চাঁনখালি খালে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
আরও পড়ুন : আনোয়ারার ২ স্পটে ৫ প্রতিষ্ঠান ধরা
জানা যায়, অভিযানে ৬টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬টি অবৈধ চরঘেরা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।
কাঞ্চন/আরবি


