আনোয়ারায় সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেন (৪১) ধরা পড়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আক্তারের কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি চায়নিজ কুড়াল হাতলসহ, একটি হাতলবিহীন চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আক্তারকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


