আনোয়ারায় চেয়ারম্যান নোয়াব আলীর ওপর হঠাৎ হামলা হয়েছে। এ হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারের ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে ৭-৮ জন লোক চেয়ারম্যানের ওপর হামলা করেন। এসময় তিনি প্রাণে বাঁচতে দৌড়ে গিয়ে পাশের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধর করা হয়।একপর্যায়ে চেয়ারম্যানের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।
আরও পড়ুন : আনোয়ারায় গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তের দল, জনতার প্রতিরোধে পালাল হাইস নিয়ে
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন, আমি পরিষদ থেকে নেমে সিইউএফএল সেনা ক্যাম্পের সভায় যাওয়ার সময় তারা আমার ওপর অতর্কিত হামলা করে। তবে তাদের আমি চিনলেও পরিচয় জানি না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনা কর্ণফুলী থানার আওতাধীন।
যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিদ হোসেন বলেন, হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
কাঞ্চন/আরবি


