আনোয়ারায় আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ—৫ জনের জামিন

আনোয়ারা আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে করা মামলায় পাঁচ আসামি জামিন পেয়েছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করা হয়।

সোমবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন— মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২), মো. মুছা (৩৬) ও মো. বেলাল (৪০)।

আরও পড়ুন : তৌহিদের হ্যাটট্রিক মিশন ব্যর্থ, আনোয়ারায় বিশাল ব্যবধানে জয়ী মোজাম্মেল

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এজেএম আরমান হাবিব।

শুক্রবার রাতে প্রধান আসামি মোজাম্মেল হককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে টানেল মুখের ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশের সঙ্গে মোজাম্মেলের অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

প্রসঙ্গত, গত ৭ জুন প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা নিয়ে উপজেলার সেন্টার এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে বসংঘর্ষ হয়। এসময় জাবেদ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরীসহ উভয়পক্ষের অনন্ত ২০ জন নেতাকর্মী আহত হন।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm