ধরা খেলেন আওয়ামী লীগ নেতা এনাম চেয়ারম্যান

কক্সবাজারের পেকুয়ায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান খায়রুল এনাম (৫৫)।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পেকুয়া থানা পুলিশের একটি দল উপজেলার মগনামার মহুরীপাডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

খায়রুল এনাম মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আনোয়ারের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা খায়রুল এনামের বিরুদ্ধে মামলা রয়েছে। বেশ কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm